September 6, 2026, 2:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য

জানুয়ারিতেই আংশিক কার্যকর হচ্ছে নতুন পে স্কেল

সর্বনিম্ন বেতন প্রায় ১৮ হাজার, সর্বোচ্চ ছাড়াবে ১ লাখ ২০ হাজার টাকা
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত ও প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নতুন পে স্কেল আংশিকভাবে কার্যকর হবে। আর ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে এটি পুরোপুরি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, গত বছরের জুলাই মাসে ২১ সদস্যবিশিষ্ট বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কমিশনের প্রস্তাব অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন যেখানে ৮ হাজার ২৫০ টাকা, সেখানে নতুন পে স্কেলে তা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় ১৮ হাজার টাকা বা তার বেশি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকারও ওপরে নেওয়ার প্রস্তাব রয়েছে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা। এরই অংশ হিসেবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে, যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে নতুন এই পে স্কেল বাস্তবায়ন হলে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net