August 26, 2026, 8:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

ধোনিকে নিয়ে গান

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস/
মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে গান। সে কথা জানে বলিউড তারকা সানি লিওন। গান লিখছেন ডোয়াইন ব্রাভো। গেপান ছির বিষয়টা। কিন্তু ফাঁস হয়ে গেল।

লাইভে ব্রাভোর কাছে সানি জানতে চান, নতুন কোনো গান নিয়ে তিনি কাজ করছেন কি না। জবাবে ব্রাভো জানান, ‘নম্বর সেভেন’ শিরোনামে ধোনিকে উৎসর্গ করে একটি গানে হাত দিয়েছেন।

শুধু ক্রিকেট মাঠেই অলরাউন্ডার নন, মিউজিক জগতেও অলরাউন্ডার ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। তার গান বেশ সাড়াও ফেলে ভক্তদের মাঝে।
কিছু দিন আগেই সারা বিশ্বের মানুষকে করোনাভাইরাস যুদ্ধে উদ্বুদ্ধ করতে ‘আমরা হাল ছাড়ছি না, করোনা হারবেই’ শিরোনামে গান গেয়েছিলেন ব্রাভো।

ব্রাভোর ‘আমুদে’ মন ক্রিকেটবিশ্বে বহুল আলোচিত। ভক্তরা তাকে ভালোবেসে ‘ডিজে’ নামে ডাকেন। করোনা নিয়ে সম্প্রতি ‘উই নট গিভিং আপ’ শিরোনামের যে গানটি গেয়েছেন সেটি শুধু দর্শকদের কাছেই জনপ্রিয়তা পায়নি, সংগীতবোদ্ধারাও চমকে গেছেন।

ব্যক্তি ব্রাভোর মতো তার ক্যারিয়ারও বৈচিত্র্যময়। ২০১৮ সালের অক্টোবরে অবসর ঘোষণা দিয়ে গত ডিসেম্বরে ফিরে আসেন। ফিরেই ডাক পেয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।

ডেথ ওভারে ব্রাভোর মতো দক্ষ বোলারের জুড়ি মেলা ভার। ব্যাটিংয়েও নির্ভার। বিশেষ করে কুড়ি ওভারের ফরম্যাটে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা আকাশচুম্বী। টি-টোয়েন্টি ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। উইন্ডিজের হয়ে ৬৬ আর বিভিন্ন লিগ মিলিয়ে ৪৫০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। জাতীয় দলে ৫২ উইকেটের পাশাপাশি রান করেছেন ১১৪২।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net