March 7, 2026, 6:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ কুষ্টিয়ায় গুজবে জ্বালানি সংকটের আতঙ্ক, রাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইবির শিক্ষক হত্যা/ ফজলু, ২ শিক্ষকসহ ৪ বিরুদ্ধে থানায় অভিযোগ, শরীরে ২০ বারেরও বেশী আঘাত করা হয় ফ্যামিলি কার্ড/কারা পাবেন, কারা থাকছেন বাইরে ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব

আমেরিকায় ২ কোটি ৬৫ লাখ মানুষের বেকারভাতার আবেদন

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//রয়টার্স
এটা শুধু এপ্রিলের চিত্র। এপ্রিল পর্যন্ত ২ কোটি ৬৫ লাখ মানুষ বেকারভাতার জন্য আবেদন করেছেন। এটা দিন যেতেই বাড়তে থাকবে, যদি পরিস্থিতি না পাল্টায়। শুধু এপ্রিল মাসেই প্রায় ২ কোটি ২০ লাখ কর্মসংস্থান হারিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক শক্তিশালী দেশ আমেরিকায় কর্মহীন হওয়ার যে পরিসংখ্যান বৃহস্পতিবার প্রকাশ হয়েছে, তাতে বলা যেতেই পারে, কর্মসংস্থানের জন্য সময়টা বড় সুখের নয়।
দেশটির শ্রম মন্ত্রণালয়ের এপ্রিল মাসের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে বেকারত্বের হার বেড়ে অন্তত ১৬ শতাংশ হয়েছে। এর আগে ১৯৮২ সালের নভেম্বরে বেকারত্বের হার সর্বাধিক ১০ দশমিক ৮ শতাংশ ছিল। এবার পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসে বেকারত্বের হার বেড়ে ২২ শতাংশ পর্যন্ত হতে পারে।
মহামারির কারণে মন্দায় পড়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দেশটি। এ মন্দার হাত থেকে অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
ঠিকাদার ও অস্থায়ী শ্রমিকদের সুবিধায় বেকারভাতার জন্য আবেদনের যোগ্যতা শিথিল করা হয়েছে। রোজ অসংখ্য আবেদন জমা পড়ছে স্থানীয় কর্মসংস্থান দপ্তরে। তবে অর্থনীতিবিদরা বলছেন, যে সংখ্যা বলা হয়েছে, তার চেয়েও আরও অনেক বেশি সংখ্যক মানুষ বেকারভাতার জন্য আবেদন করেছেন। এতে শ্রমবাজারেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউ ইয়র্ক। গত সপ্তাহে সেখানে কর্মহীন হয়ে বেকার ভাতার আবেদন জানিয়েছেন ৩ লাখ ১১ হাজার নাগরিক। পিছিয়ে নেই বাকি অঙ্গ রাজ্যগুলিও। ক্যালিফোর্নিয়ায় ১০ লাখ, পেনসিলভানিয়ায় ৩ লাখ ৬২ হাজার ১২ জন, ওহিওতে ১ লাখ ৮৯ হাজার ২৬৩ জন, ম্যাসাচুসেটসে ১ লাখ ৪১ হাজার ৩ কর্মহীন হওয়ার কারণে সরকারি সুবিধা চেয়ে আবেদন করেছে। মিশিগানে নতুন করে আবেদন করেছে ৩ লাখ ১১ হাজার জন, ফ্লোরিডায় আবেদন করেছে ২ লাখ ২৭ হাজার মানুষ। সবচেয়ে কম সম্ভবত- সাউথ ডাকোটায়। সেখানে আবেদন জমা পড়েছে ৬ হাজার ৬৪৫টি।

আমেরিকার অনলাইন চাকরির অনুসন্ধান প্রতিষ্ঠান ইনডিডের অর্থনৈতিক গবেষণা পরিচালক নিক বাঙ্কারের কথায়, ‘শ্রমবাজারে স্মরণকালের সবচেয়ে বড় পতন চলছে। আবাসন, খাদ্য সেবা প্রতিষ্ঠান, উ‍ৎপাদন ক্ষেত্রেই মূলত কাজ হারাচ্ছেন মানুষ।’ অক্সফোর্ড ইকনোমিকসের যুক্তরাষ্ট্রের প্রধান অর্থনীতিবিদ গ্রেগরি ডেকো অবশ্য আরও দুর্দিন আসার ইঙ্গিত দিয়েছেন। তাঁর মতে, ‘আগামী মে মাস নাগাদ যুক্তরাষ্ট্রের ২ কোটি ২০ লাখ লোক চাকরি হারাবেন।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net