August 25, 2026, 4:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

৫ লাখ ৫৫ হাজারে তৈয়বের, ৩ লাখে বিক্রি হলো মুন্নার জার্সি

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/

করোনায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিলামে তোলা হয়েছিল বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা মোনেম মুন্নার জার্সি। নিলামকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশন কর্তৃক অনুষ্ঠিত নিলাম থেকে সেই বিখ্যাত ‘২’ নম্বর জার্সিটি ৩ লাখ টাকায় কিনে নেয় কার্নিভাল ইন্টারনেট প্রতিষ্ঠান।
এছাড়া মোনেম মুন্নার আবাহনী লিমিটেডের একটি জার্সি বিক্রি হয়েছে ২ লাখ ১০ হাজার টাকায়। শুরুতে নিলামে তোলা না হলেও সরাসরি যোগাযোগ করে এটি কিনে নেন এইচএসবিসি ব্যাংকের সিইও মাহবুবুর রহমান।
মোনেম মুন্না এই জার্সি পরেই ১৯৮৯ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট গোল্ডকাপে খেলেছিলেন। ওই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক ম্যাচে পরা মুন্নার জার্সিটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ লাখ টাকা।
অন্যদিকে বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সিও নিলামে তোলা হয়েছিল। এই জার্সি পরে ২০১৩ সালে কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ ফুটবলের ফাইনাল পরিচালনা করেছিলেন তৈয়ব। সেবারই প্রথম দক্ষিণ এশিয়ার কোনো রেফারি সাফ ফুটবলের ফাইনাল পরিচালনা করেন।

নিলামে তৈয়বের জার্সি বিক্রি হয়েছে ৫ লাখ ৫৫ হাজার টাকায়। নিলাম থেকে জার্সিটি কিনেছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান। এর ভিত্তিমূল্য ছিল ২ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net