August 24, 2026, 9:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

কুষ্টিয়ায় সেতুর উদ্যোগে এসপির করোনা ফান্ডে ও শহরের অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দক্ষিণ-পশ্চিমের অন্যতম বেসরকারী সংস্থা সেতু গরীব ও দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। পাশাপাশি কুষ্টিয়া পুলিশ সুপারের করোনা তহবিলে চাল ও ডাল সরবরাহ করেছে। গতকাল (১১ মে) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
এদিকে শহরের সুখনগর পল্লীর ১২০ জন কর্মহীন হয়ে পড়া নারী-পুরুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সেতুর নির্বাহী পরিচালক এম এ কাদেরের নির্দেশনায় সেতুর পরিচালক মফিজুর রহমান সকল কাজ তদারকি করেন।
এ কাজে সহায়তা করে সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার কর্মীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সেতুর সাবেক ভাইস-চেয়ারম্যান ও সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, জোটের সিনিয়র সংগঠক ও এনডিএফ-বিডির কুষ্টিয়া জোনের সমন্বয়কারী ও সেন্ট্রাল কো-চেয়াম্যান শামীম রানা, সেতুর আইটি বিভাগের সনজয় কুমার, সম্মিলিত জোটের সংগঠক শিমুল বিশ^াস, কোরবান আলী ও রাবিদ হাসান।
দেশের চলমান করোনা পরিস্থিতির কারনে সৃষ্ট আপৎকালীন অবস্থা মোকাবেলায় নানা উদ্যোগ হাতে নিয়েছে।
সংস্থাটি ঢাকায় লকডাউনের শুরু থেকেই কয়েকমাস ব্যাপী অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা কর্মসূচী চালূ করে যা এখনও অব্যাহত রয়েছে। ইতোমধ্যে কুষ্টিয়ায় সংস্থাটি জেলা প্রশাসকের করোনা তহবিলে ২ লক্ষ টাকা প্রদান করে। এর বাইরে সংস্থার কর্মীদের মাঝে নানা সহায়তা ছাড়াও সাধারণ অসহায় মানুষের মধ্যে নানা সহায়তা কার্যক্রম পরিচালনা করে। সংস্থাটি মিরপুর ও কুমারখালীতে প্রায় ৩শ লোকের মাঝে নগদ সহায়তা প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net