October 11, 2026, 10:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

কুমারখালীতে পূর্ব বিরোধের জের ধরে ভাংচুর, লুটপাট,ধর্ষণের চেষ্টা ; আটক ৩

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীর পাহাড়পুর গ্রামে চলে আসা গন্ডগোলের সুত্র ধরে আবারো প্রতিপক্ষের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বাড়ির মহিলাদেরকে বেধরক মারপিট করে ধর্ষণের অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে।
ঘটনা সোমবার রাতের। জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত ৩০ মার্চ পাহাড়পুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মৃত চাঁদ আলীর ছেলে নেহেদ আলী (৬০ ) ও বকুল আলী (৫৫) নামে আপন দুই সহোদর খুন হন। সেই জোড়া হত্যাকে কেন্দ্র করে এলাকায় একে অপরে লুটপাট ভাংচুর ও উত্তেজনা চলে আসছিল।
সোমবার রাতে এক পক্ষের তথ্য অন্যপক্ষের নিকট আদান প্রদান করা সন্দেহে ছাদ ব্যাপরী সমর্থিত ৩০/৪০ জন রবিউলের বাড়িতে আকস্মিক হামলা চালিয়ে তার স্ত্রী বিউটিকে মারপিট করে ফ্রিজ, টিভিসহ অন্যান্য মালামাল লুটপাট করে।এসময় তার বড় মেয়েকে বাঁশবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং ছোট মেয়েকে অপহরণ করে ছাদ ব্যাপরীর বাড়িতে লুকিয়ে রাখে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান,গোপন তথ্য আদান প্রদান করা সন্দেহে রবিউলের বাড়িতে ছাদ ব্যাপরীর সমর্থিত ৩০/৪০ জন হামলা চালিয়ে তার স্ত্রীকে পিটিয়ে আহত করে লুটপাট ও ভাংচুর করে।এসময় রবিউলের বড় মেয়েকে ধর্ষণের চেষ্টা করে এবং ছোট মেয়েকে অপহরণ করে।
“আমরা তাৎক্ষণিক মেয়েটিকে উদ্ধার করি,” ওসি জানান।
তিনি আরো জানান,ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net