June 17, 2026, 3:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ

খোকসায় দুই বিলের জন্য ৪ কেজি মাছের রেণু বিতরণ

হুমায়ুন কবির/
কুষ্টিয়ার খোকসা উপজেলা মৎস অফিসের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া বিল এবং শিমুলিয়া ইউনিয়নের ছৈবাধা বিলের নার্সারী পুকুরে ২ কেজি করে (মোট ৪ কেজি) কার্পজাতীয় মাছের রেণু মজুদ করা হয় এবং প্রথম ধাপের রেণু’র খাবার প্রদান করা হয় বৃহস্পতিবার।
নার্সারী পুকুর দুটিতে উৎপাদিত আনুমানিক ৬ লক্ষ পোনা উপর্যুক্ত বিল দুটিতে অবমুক্ত করা হবে। যা প্রাকৃতিক মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সময় উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান ও বিল নার্সারি সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান ও হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিল নার্সারী কার্যক্রম প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে সরকারের একটি অনন্য উদ্যোগ। যা কিনা এলাকার সাধারন জনগন বেশী উপকৃত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net