August 25, 2026, 6:27 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

এবার ফেসবুক রুম/চ্যাটের নির্দ্দিষ্ট সময়সীমা নেই

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
নতুন ফিচার যুক্ত করলো ফেসবুক। এর নাম ফেসবুক রুম। একটি গ্রুপ ভিডিও চ্যাট। বৃহস্পতিবার (১৪ মে) থেকে চালু হয়েছে এটি। মনে করা হচ্ছে ফেসবুকের নতুন ফিচার রুম প্রচলিত জুম, স্কাইপেসহ অন্য ভিডিও চ্যাট অ্যাপকে টক্কর দেবে।
ফেসবুক ব্যবহারকারীরা মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে ভিডিও চ্যাট রুমে ঢুকে সর্বোচ্চ ৫০ জনকে যুক্ত করতে পারবে। এর সবথেকে বড় সুবিধা হলো চ্যাটের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
অনেকদিন ধরে ভিডিও চ্যাট জগৎ নিয়ন্ত্রন করে আসছে জুম। তবে সিকিউরিটি ও ব্যক্তিগত ইস্যুতে বিতর্কও ছড়িয়েছে গত দুই মাস। এ অবস্থায় ফেসবুকের রুম হতে পারে জুমের বিকল্প।
ফেসবুকের ব্লগ পোস্টে বলা হয়, বৈশ্বিক ব্যবহারকারীরা মেসেঞ্জার থেকে রুম চালু আর উত্তর আমেরিকার ব্যবহারকারীরা ফেসবুক থেকে তা করতে পারবেন।
এজন্য ফেসবুক ও মেসেঞ্জারের হালনাগাদ অ্যাপ থাকতে হবে। উইন্ডোজে মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ম্যাক ব্যবহারকারীরাও ম্যাক অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net