August 25, 2026, 10:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

গতি আসতে শুরু করেছে রেমিট্যান্সে

দৈনিক কুষ্টিয়া অর্থনীতি ডেস্ক/
ঈদের আগে কিছুটা গতি ফিরেছে রেমিট্যান্সে। মে মাসের প্রথম ১৪ দিনে ৮০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। পুরো এপ্রিল মাসে এটি ছিল ১০৮ কোটি ১০ লাখ ডলার। গত বছরে ঈদের আগে মে মাসে ১৭৪ কোটি ৮২ লাখ ডলারের রেকর্ড রেমিটেন্স এসেছিল। আর এ বছর প্রথম ১৪ দিনে এসেছিল ৮৭ কোটি ১০ লাখ ডলার। করোনা মহামারীর কারণে এখন স্থবির বিশ্ব অর্থনীতি যার সরাসরি প্রভাব ফেলেছে বিভিন্ন দেশের চাকরির বাজারে। বাংলাদেশিরাও বেকার হয়ে পড়ার ার দেশে ফিরেছেন অনেকে। ফলে পুরো রেমট্যিান্স সিস্টেমে সংকট দেখা দেয়।
বাংলাদেশ ব্যাংক সুত্র জানায়, সেকল দেশ থেকে বেশি রেমিট্যান্স আসে, তার সবগুলোয় করোনার শিকার। সেখান থেকে অনেক শ্রমিককে দেশে ফিরতে হয়েছে। যারা রয়েছেন তাদের অনেকে কাজ করতে পারছেন না।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মে মাসের প্রথম ১১ দিনে ৫১ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স আসে, ১৩ মে পর্যন্ত আসে ৬৮ কোটি ৮০ লাখ ডলার। আর ১৪ মে তা ৮০ কোটি ডলারে উন্নীত হয়ে। অর্থাৎ ১৪ মে বৃহস্পতিবার একদিনেই এসেছে ১১ কোটি ২০ লাখ ডলার। গত ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে এক হাজার ৩৩০ কোটি ৩২ লাখ ডলার রেমিটেন্স এসেছিল। সেখানে চলতি অর্থবছরের ১৪ মে পর্যন্ত এসেছে ১ হাজার ৫৬৫ কোটি ৬০ লাখ ডলার।
বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাস্ট্র, কুয়েত, যুক্তরাজ্য, ওমান, মালয়েশিয়া, কাতার, ইতালি, বাহরাইন ও দক্ষিন কোরিয়া থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে। এর বাইরে সিঙ্গাপুর, হংকং, জাপান ও জার্মানি থেকেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আসে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net