October 12, 2026, 7:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

আম্পান আপডেট/ ধীরে ধীরে শক্তি হারাচ্ছে, রাতেই অতিক্রম করবে বাংলাদেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বেশ দুর্বল হয়ে পড়েছে আম্পান। এটা এখন সুন্দরবন দিয়ে বাংলাদেশ অতিক্রম শুরু করেছে। এর মানে হলো ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়টির কেন্দ্র পশ্চিবঙ্গের সাগরদ্বীপ দিয়ে স্থলভাগে ঢুকছে। সুন্দরবন দিয়ে এটি আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে।
এখন ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৬০ থেকে ১৮০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে সাতক্ষিরা, বরগুনা, যশোর অতিক্রম করবে এটি। এরপর আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।
আবহাওয়া অধিদপ্তরে কর্মরত আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, বাংলাদেশে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে সাতক্ষীরা জেলায়। সময়ের সঙ্গে সঙ্গে ঝড়টি শক্তি হারিয়ে দেশে প্রবেশ করবে। সাতক্ষীরার পাশাপাশি খুলনা, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়েও ঝড়ো বাতাস বয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net