July 28, 2026, 3:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

বাধা উপেক্ষা করে ঢাকায় করোনায় মৃত্যুবরণকারীর লাশ কুষ্টিয়ায় দাফন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
এলাকার কিছু মানুষের বাধা উপেক্ষা করে ঢাকায় করোনায় মৃত্যুবরণকারী অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, ঢাকার মুগদা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন দৌলতপুর উপজেলাার ফিলিপনগর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬৫)। তিনি অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা।
তিনি স্নায়ু রোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন পূর্বে হঠাৎ স্ট্রোক করলে তাকে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুসের করোনা পজিটিভ শনাক্ত হয় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে মরহুমের লাশ এলাকায় দাফনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বেশ কিছু মানুষ দাফনের বিরোধীতা করতে থাকে। তারা জমায়েত হয়ে এর প্রতিবাদ করে। কিন্তু স্থানীয় প্রশাসনের শক্ত অবস্থানের কারনে তারা এঁটে উঠতে ব্যর্থ হয়।
দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ ফোর্স যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সারারাত এলাকায় তৎপরতা চালান। মানুষকে বোঝান। ভোর ০৫ টার দিকে করোনা পজিটিভ আব্দুল কুদ্দুসের লাশ এসে পৌঁছায় দৌলতপুর।
অতঃপর জানাজা শেষে নিজ হাতে লাশ বহন করে কবরস্থানে নিয়ে নিজ হাতে তাকে কবরে সমাহিত করেন সহকারী কমিশনার (ভূমি), দৌলতপুর এবং থানার পুলিশ ফোর্স।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net