August 25, 2026, 4:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

শুণ্য সুদে বাংলাদেশকে ৭৩২ মিলিয়ন ডলার ঋণ আইএমএফ’র

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের জন্য বিনা সুদে ৭৩২ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ২২২ কোটি টাকা।
সাধারণত, আইএমএফ কখনো শর্ত ছাড়া কোনো দেশকে ঋণ দেয় না। তবে এই ঋণে কোনো শর্ত নেই।
এক বিবৃতিতে আইএমএফ বলেছে, বাংলাদেশ এই ঋণ দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ সামাজিক নিরাপত্তা আরও জোরদার এবং অর্থনীতিকে সঠিক পথে রাখতে যে প্রণোদনা কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়নে ব্যয় করতে পারবে।
করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে পাওয়া এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ সহায়তা।
এর আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিয়েছে যা ইতোমধ্যেই সরকারের কোষাগারে জমা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের এই বিপদে আইএমএফ সরকারের পাশেই থাকবে এবং ভবিষ্যতে সহায়তা আরও বাড়ানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net