October 17, 2026, 3:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

শেষবার এমপি আনোয়ারুলের মোবাইল লোকেশন ছিল ঝাড়খন্ডে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারতে চিকিৎসা করতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের শেষবার ভারতের ঝাড়খন্ডে মোবাইল লোকেশন পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক শীর্ষ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, নিখোঁজ সম্পর্কিত যে অভিযোগ পত্রে সংসদ সদস্যদের যে দুইটি ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বার ট্রেস করে ঝাড়খন্ডের মুজাফফরপুরে তার লোকেশন পাওয়া যায়। এছাড়া যে গাড়িতে ওই সাংসদ উঠেছিলেন সেই গাড়ির চালককে জিজ্ঞাসা করেও কিছু তথ্য পাওয়া গেছে। যদিও তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে চান নি ওই পুলিশ কর্মকর্তা।
গত ১২ মে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর থানার অন্তর্গত ১৭/৩ মণ্ডল পাড়া লেনের বাসিন্দা এবং আনোয়ারুল আজিমের দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে এসে ওঠেন। মূলত ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে ওই বন্ধুর বাড়িতে যান আনার।
এরপর গোপাল বিশ্বাসের পরিবার সূত্রে জানা যায়, পরদিন ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তিনি বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যা বেলায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। উল্টো দিল্লি গিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান তাকে আর ফোন করতে হবে না, দরকারে তিনি ফোন করে নেবেন গোপাল বিশ্বাসকে। কিন্তু এরপর থেকে আর কোনভাবেই তাকে ফোনে পাওয়া যায় নি। গত ১৮ মে, শনিবার বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস। অভিযোগ পেয়ে বরানগর থানা তদন্তে নামে। কিন্তু নিখোঁজের অভিযোগ দায়ের করার পর প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো হদিস পাওয়া যায় নি।
এদিকে সোমবারও গোপাল বিশ্বাসের ব্যক্তিগত দুইটি মোবাইল নাম্বারে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন উত্তর মেলেনি। কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশন সর্বোতোভাবে সচেষ্ট বলে জানা গিয়েছে। এই বিষয়ে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের মুখ্য প্রেস সচিব রঞ্জন সেন জানান, ইতোমধ্যে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, কলকাতা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। তারা যেসব তথ্য পাচ্ছে তার সবই বিশ্লেষণ করে দেখছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net