September 23, 2026, 3:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

সমঝোতার পর মাঠে ফিরছে বিপিএল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুই দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে ধারাবাহিক আলোচনা ও সমঝোতার পর আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে বিপিএল ২০২৬। বৃহস্পতিবার স্থগিত হওয়া ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট সংকটে বৃহস্পতিবার বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। ক্রিকেটাররা বয়কট কর্মসূচি কার্যকর করায় দিনের খেলা স্থগিত করতে বাধ্য হয় বোর্ড। তবে রাতে বিসিবির সঙ্গে বৈঠকের পর কোয়াব ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেয়।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, বিতর্কিত মন্তব্যটি তারা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করেন না। তবে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এবং ভবিষ্যৎ সূচির কথা বিবেচনায় রেখে বোর্ডের সঙ্গে ‘হেলদি ডিসকাশন’-এর মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।
মিঠুন বলেন, বোর্ড তাদের দাবিগুলো প্রক্রিয়াগতভাবে দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই ক্রিকেটাররা শুক্রবার থেকে আবার মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
এই সমঝোতার পরপরই বিপিএলের সংশোধিত সূচি প্রকাশ করে বিসিবি। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জানুয়ারি নির্ধারিত ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। ১৬ ও ১৭ জানুয়ারির ম্যাচ এক দিন করে পিছিয়ে যথাক্রমে ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া, ১৯ জানুয়ারির এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ ম্যাচ এক দিন পিছিয়ে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এর আগে কোয়াব এক বিবৃতিতে জানিয়েছিল, নারী জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্ব, পুরুষ জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি বিবেচনায় নিয়ে তারা খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। একই সঙ্গে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার প্রকাশ্য ক্ষমা প্রত্যাশা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net