May 13, 2026, 3:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুর/ব্যয়ের প্রশ্নে অন্য দেশের বাস্তবতা ও আমরা মোটরসাইকেলে নতুন করের প্রস্তাব ছয় দশক ধরে আলোচনায়, সংশয় ও সম্ভবনার পদ্মা ব্যারাজ হামে শিশুমৃত্যু: ৩৫২ পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট মাদক কারবারীকে ছাড়াতে থানায় চাপ প্রয়োগের চেষ্টা, বিএনপি-জামাতের পাঁচ নেতা আটক, আদালত প্রক্রিয়া নিয়ে গুঞ্জন বিশ্ব মা দিবস/ মায়ের মুখেই পৃথিবীর প্রথম আলো রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাঙালীকে শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখতে অব্যাহত রাখতে হবে রবীন্দ্র চর্চা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবীন্দ্রনাথহীন বাঙালি: শেকড়হীন সংস্কৃতির এক নিঃসঙ্গ জাতিসত্তা

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত বিজেপি বিধায়ক দলের বৈঠকে তার নাম ঘোষণা করা হয়। বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৈঠকে বিজেপির জ্যেষ্ঠ নেতা ও সাবেক রাজ্য সভাপতি দিলিপ ঘোষ শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন। পরে অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তাকে বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে ঘোষণা দেন। এর মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণ প্রায় নিশ্চিত হয়ে যায়।
একসময় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। তাকে দীর্ঘদিন মমতা ব্যানার্জী এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা হতো। তবে ২০২০ সালের ডিসেম্বরে নাটকীয় রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই সময় তার দলত্যাগ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছিল।
বিজেপিতে যোগ দেওয়ার পর দ্রুতই তিনি পশ্চিমবঙ্গে দলটির অন্যতম প্রধান মুখে পরিণত হন। রাজ্যজুড়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণাত্মক প্রচার চালান এবং বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনায় আসেন শুভেন্দু অধিকারী। সেই জয় তাকে বিজেপির অন্যতম প্রধান আঞ্চলিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।
সাম্প্রতিক নির্বাচনেও তিনি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহ্যবাহী রাজনৈতিক ঘাঁটি ভবানীপুর আসন থেকে জয় লাভ করেছেন। সেখানে তিনি ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন বলে দলীয় সূত্র জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এদিকে বিজেপি সূত্রে জানা গেছে, নতুন সরকারে দুইজন উপমুখ্যমন্ত্রী নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। গত প্রায় দুই দশকে পশ্চিমবঙ্গে উপমুখ্যমন্ত্রীর পদ কার্যত ছিল না। সম্ভাব্য উপমুখ্যমন্ত্রীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল এবং শিলিগুড়ির বিজয়ী প্রার্থী শঙ্কর ঘোষ। কলকাতায় অবস্থানকালে অমিত শাহ পৃথকভাবে তাদের সঙ্গে বৈঠকও করেছেন বলে জানা গেছে।
নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল কলকাতার ঐতিহাসিক ব্রিগ্রেড প্যারাড গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত থাকতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব এবং রাজ্যের পরিবর্তিত জনমতের প্রেক্ষাপটে তার নেতৃত্ব কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net