October 18, 2026, 12:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

ঢাকায় মেট্রোরেল এর পরীক্ষামূলক চলাচল

ঢাকা অফিস/

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির ডিপোতে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেট্রোরেলের প্রথম সেটের বগি পরীক্ষামূলক চালিয়ে দেখা হয়। ডিপো এলাকায় বগিগুলো উপস্থাপনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মোংলা বন্দরে খালাস শুরু হয়েছে জাপানের কোবে বন্দর থেকে আসা মেট্রোরেলের দ্বিতীয় চালান। ৪৮টি প্যাকেজে করে আসা এই চালানেও মেট্রোরেলের কারের ছয়টি বগি রয়েছে জানা গেছে, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত হচ্ছে প্রায় ২০ কিলোমিটারের মেট্রোরেল।

গত ২১ এপ্রিল ছয় কোচ বিশিষ্ট প্রথম সেট নদী পথে উত্তরার দিয়াবাড়ি ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছে। ২২ এপ্রিল তিনটি বগি স্থানান্তর করা হয়। পরদিন বাকি তিন বগির স্থানান্তর হয়। প্রতিটি কোচের মেকানিক্যাল-ইলেকট্রিক্যাল, ওয়াশিংসহ ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।

এরপর এসব বগি রেলপথে চালানোর জন্য প্রস্তুত করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উত্তরা ডিপোতে জাপানের অ্যাম্বাসেডর এবং জাইকার কান্ট্রি ডিরেক্টরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে, রোববার দুপুর ১২টার দিকে মোংলা বন্দরে মেট্রোরেলের ৬টি বগির দ্বিতীয় চালান নিয়ে জাপান থেকে পৌঁছায় বিদেশি জাহাজ এমভি ওশান গ্রেস।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net