August 25, 2026, 11:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

রেমিট্যান্স প্রবাহে যে দেশগুলো শীর্ষ

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

দেশে রেমিট্যান্স প্রবাহে শীর্ষে রয়েছে ১০টি দেশ। যেখান থেকে। গত ১০ মাসে মোট আহরিত রেমিট্যান্সের প্রায় ৮৯ শতাংশই পাঠিয়েছেন প্রবাসীরা। দেশগুলো হলো- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ওমান, কাতার, ইতালি ও সিঙ্গাপুর।
বাংলাদেশের প্রবাসীদের বড় বাজার সৌদি আরব। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে ২২ লাখের মতো বাংলাদেশি অভিবাসী সৌদি আরবে কর্মরত আছেন।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরে প্রথম ১০ মাসে বৈধ চ্যানেলে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৭ কোটি ডলার। (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৭৫ হাজার ৭১২ কোটি টাকা)। এর আগে কোনো অর্থবছরে দেশে এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। এর মধ্যে প্রবাসী আয় পাঠানোর শীর্ষে থাকা ১০টি দেশ থেকে এসেছে এক হাজার ৮৩১ কোটি ৬০ লাখ ডলার, যা মোট রেমিট্যান্সের ৮৮ দশমিক ৬২ শতাংশ। তার মধ্যে আর মধ্যপ্রাচ্যের পাঁচ দেশ থেকে এসেছে প্রায় ৫৩ শতাংশ বা এক হাজার ৮৬ কোটি ৮৩ লাখ ডলার।
গুগল নিউজ-এ ঢাকা পোস্টের সর্বশেষ খবর পেতে ফলো করুন।
তথ্য বলছে, বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে। চলতি অর্থবছরের ১০ মাসে দেশটি থেকে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৪৭৯ কোটি ৫৩ লাখ ডলার। যা মোট আহরিত রেমিট্যান্সের ২৩ দশমিক ২০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে রেমিট্যান্স পাঠানোয় শীর্ষ ১০টি দেশের মধ্যে সৌদি ছাড়া অন্য দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ওমান, কাতার, ইতালি ও সিঙ্গাপুর।
অর্থবছরের ১০ মাসে রেমিট্যান্স আহরণের দ্বিতীয় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ২৮৩ কোটি ৩৪ লাখ ডলার। তৃতীয় শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। দেশুট থেকে এসেছে ২০৬ কোটি ১১ লাখ ডলার। চতুর্থে থাকা মালয়েশিয়া থেকে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৩৮ লাখ ডলার। পঞ্চম দেশ যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৯৮ লাখ ডলার। কুয়েত থেকে এসেছে ১৫৭ কোটি ৩৪ লাখ ডলার, ওমান থেকে ১২৮ কোটি ২৮ লাখ ডলার, কাতার থেকে ১১৫ কোটি ৫৮ লাখ ডলার এসেছে। এছাড়া ইতালি থেকে এসেছে ৬৬ কোটি ২৯ লাখ ডলার এবং সিঙ্গাপুর থেকে রেমিট্যান্স এসেছে ৫২ কোটি ৭৮ লাখ ডলার।

এছাড়া ঈদ ও উৎসবে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের সেবাদানকারী প্রতিষ্ঠান সরকারের প্রণোদনার সঙ্গে বাড়তি ১ শতাংশ দেওয়ার অফার দিচ্ছে। এতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন প্রবাসীরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net