October 24, 2026, 12:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ

উদযাপিত হচ্ছে ঈদ/ করোনা নিয়ে আবারও সতর্ক করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ (শুক্রবার)। নানা আনন্দে মুসলমান সম্প্রদায়। তবে ঈদের চিরচেনা এই আনন্দ অনেকাংশে নেই। করোনা ভাইরাসের মহামারিতে আনন্দ আয়োজনে আছে নানা বিধি-নিষেধ।
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শুভেচ্ছা বার্তায়, রাষ্ট্রপতি করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব উদযাপনের আহবান জানান। মহামারির কারণে গতবারের মতো এবারও ঈদে পরিবারের সদস্যদের সময় কাটাবেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে করোনার ভয়াবহতার বিষয়ে আবারও সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা ঈদ উদযাপন করবো, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। কোনওভাবেই এই ঈদ উদযাপন যাতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ হয়ে না ওঠে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
এবার বাড়ি ফেরার চিত্রও বদলে গেছে। যেখানে ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরা মানুষের জন্য থাকতো যানবাহনগুলোর বাড়তি আয়োজন। এবার সংক্রমণ রোধে বন্ধ ছিল যোগযোগ। তারপরও বাধা উপেক্ষা করেই অনেকেই ছুটেছেন গ্রামের পথে। কখনও পণ্যবাহী ট্রাকে করে, কখনও শিমুলিয়া ঘাটের নিষেধাজ্ঞা ভেঙে মানুষ খালি ছুটছে। ফেরি-নৌকা যেদিকে দু চোখ যায় মানুষ আর মানুষ। অতিরিক্ত ভিড়, দুর্ঘটনায় ঘটেছে প্রাণহানি।
শহরের মানুষকে গ্রামে যেতে বিধি নিষেধ দিয়েও আটকানো যায়নি। লক্ষ মানুষ ফিরে গেছে তাদের নিজ নিজ বাড়িতে, আপনজনদের কাছে।
সাধারণত ঈদে শিশুদের নিয়ে বাবা মায়ের গন্তব্য বিনোদন কেন্দ্র । কিন্তু মহামারির কারণে গতবারের মতো এবারও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। পরিবার পরিজনের সঙ্গে বাসায় ঈদের আনন্দ পালনের আহ্বান জানিয়েছে সরকার। ফলে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের আনন্দঘন মুহুর্ত দেখা যাবে না বিগত দিনের মতো।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net