October 18, 2026, 12:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

বজ্রপাতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ২ জনের মৃত্য

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শনিবার রাতে বজ্রপাতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ২ জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গায় বজ্রপাতে সমির উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামে। শনিবার সন্ধ্যায় জেলার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের মাঠে দুর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সমির উদ্দিন (৪৫) সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সময় গ্রামের মাঠে ফসল দেখতে যান। বজ্রপাতে মাঠেই মারা যান তিনি।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জররী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু জাহিদ মাসুম জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে হংকার গাইন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। হংকার গাইন রায়পুর গ্রামের নিয়াম উদ্দীনের ছেলে।
মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান ঝড়-বৃষ্টি চলাকালীন হংকার গাইন বাড়ির পাশের মাঠের বাগানে আম কুড়াতে যায়। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net