August 25, 2026, 11:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

মার্কিন প্রতিবেদন/ ইসলাম রাষ্ট্রধর্ম হলেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সংবিধানে ইসলাম রাষ্ট্রধর্কে মেনে নিলেও বাংলাদেশ চলছে ধর্মনিরপেক্ষ নীতির ভিত্তিতে বলে প্রতিবেদন করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বাংলাদেশে মার্কিন দূতাবাসের ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন ২০২০: বাংলাদেশ’-এ এসব কথা বলা হয়েছে।
এ প্রতিবেদনে উঠে এসেছে ২০১৬ সালে এক হিন্দু পুরোহিতকে হত্যার দায়ে চরমপন্থী গোষ্ঠী জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে অভিযুক্ত করে মৃত্যুদন্ড।
প্রতিবেদনে বলা হয় যে কোন সম্ভাব্য সহিংসতা বন্ধে সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনায়, উৎসব ও অনুষ্ঠানে আইন প্রয়োগকারী সদস্যদের মোতায়েন করা হয়। উদাহরণ হিসেবে এসেছে হিন্দুদের একটি উৎসবের সময় নির্বাচন দেওয়ায় শিক্ষার্থী ও ধর্মীয় গ্রুপগুলো প্রতিবাদ বিক্ষোভ করে। পরে জানুয়ারিতে ঢাকার সিটি করপোরেশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net