October 18, 2026, 12:55 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

দর্শনা বর্ডার দিয়ে ফিরলেন আরো ১৩৩ বাংলাদেশি, করোনা পজিটিভ ২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে বর্ডার দিয়ে বুধবার রাতে ফিরলেন ১৩৩ বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ২ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।
বুধবার (১৯ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে দেশে আসেন তারা।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক ও করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক মনিরা পারভিন জানান রবিবার থেকে তিন দিনে এ পর্যন্ত ২১৬ জন বাংলাদেশি নাগরিক দেশে প্রবেশ করেছেন ভারত থেকে। ছাড়পত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে আটকেপড়া বাংলাদেশি নাগরিকরা পর্যায়ক্রমে দেশে ফিরে আসবেন।
তিনি জানান এখন কোলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে ৪০৩ জনের ছাড়পত্র প্রদান করা হয়েছে।
দর্শনা চেকপোস্টে হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা কাজে নিয়োজিত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান বুধবার দেশে আসা ১৩৩ জনের মধ্যে ২ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। আক্রান্ত দুই জনই পুরুষ। তাদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে ও চট্টগ্রাম জেলার চানন্দইশ এলাকার।
এ নিয়ে এ চেকপোস্ট দিয়ে আসা ২১৬ জনের মধ্যে ৫ জনের করোনা সনাক্ত হলো। আক্রান্ত সবাইকেই চুয়াডাঙ্গা সদও হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে।
বাকি সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও যুব উন্নয়ন ভবনের হোস্টেলে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net