October 18, 2026, 12:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

বীর মুক্তিযোদ্ধা রহিম জোয়ার্দারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়া জেলার কুমারখালী পৌরসভার সাবেক প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম জোয়ার্দারের (৮১) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ।

(২০) মে বৃহস্পতিবার তেবাড়িয়া- খয়েরচারা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে স্পোর্টিং ক্লাব মাঠে দুপুরে নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় কুমারখালী নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এটিএম আবুল মুনসুর মজনু , বীর মুক্তিযোদ্ধা আবু আহসান বরুনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম জোয়ার্দারের জানাজায়,কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান ও সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান ও সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন, প্রমূখ অংশগ্রহণ করেন।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম জোয়ার্দারের দুই পুত্র ও ১ মেয়ে সন্তান রেখে গেছেন। বার্ধক্যজনিত কারনে বৃহস্পতিবার সকালে কুমারখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের এলংগী পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্বাধীনতার পরে ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ঐতিহ্যবাহী কুমারখালী পৌরসভার প্রথম চেয়ারম্যান হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net