October 15, 2026, 3:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

পুলিশ প্রহরায় কুষ্টিয়ায় ১ হাজার ৫শ ১৩ জনকে টিকা প্রদান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় আরো ১ হাজার ৫শ ১৩ জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। প্রথম ডোজ নিয়েও দ্বিতীয় ডোজ পাননি অবশিষ্ট এমন মানুষ থাকলো আর ২০ হাজার ৯শ ২২ জন। রবিবার আরো ৪৯০ জনকে টিকা দেয়া হবে বলে জানান কুষ্টিয়ার সিভিল সার্জন। চাহিদার বিপরীতে টিকার পরিমাণ কম হওয়ায় বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় টিকাদান কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

শনিবার সকাল থেকে কুষ্টিয়ার কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়। সকাল ৮টার দিকে টিকাদান কেন্দ্রে ব্যাপক ভিড় দেখা যায়। এসএমএস পাননি এমন মানুষও এসেছিলেন টিকা পাবেন কি-না জানতে। সাড়ে ৯টার দিকে পুলিশ আসলে কেন্দ্র অনেকটাই ফাঁকা হয়ে যায়। বিকাল পর্যন্ত সব মিলিয়ে জেলায় ১ হাজার ৫শ ১৩ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, নতুন করে পাওয়া ২০০ ভায়েলের মধ্যে আর ৪৯টি অবশিষ্ট আছে। এ দিয়ে আরো ৪৯০ জনকে টিকা দেয়া যাবে। তিনি বলেন, রবিবার কুষ্টিয়ার কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০০ জনকে টিকা দেয়া হবে। বাকী ১৯০ টি দেয়া হবে মিরপুর ও দৌলতপুর উপজেলায়।

জেলায় করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ৬৭ হাজার ৪শ ৮৬ জন। ২৪ এপ্রিল টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ হয়। এরপর ৪৫ হাজার ৫১ জনকে দ্বিতীয় ডোজ দেয়ার পর ফুরিয়ে যায়। বাকী ২২ হাজার ৪শ ৩৫ জন দ্বিতীয় ডোজের টিকা না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। ১১ মে থেকে টিকাদান আপাতত স্থগিত রাখার ঘোষণার নোটিশ দেয়া হয়।

ডাঃ আনোয়ারুল বলেন, আরো টিকা পাওয়ার চেষ্টা চলছে। অবশিষ্টরাও অল্প কিছুদিনের মধ্যেই টিকা পাবেন বলে আশা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net