September 10, 2026, 6:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

কুষ্টিয়া সহ ৮টি জেলায় লকডাউনের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আট জেলাকে দ্রুততম সময়ে লকডাউনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে এই জেলাগুলোতে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্তের হার ৩০ শতাংশের বেশি৷

বিশেষজ্ঞরা নতুন করে নওগাঁ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলায় লকডাউনের সুপারিশ করেছে। ইতোমধ্যে চাপাইনবাবগঞ্জকে লকডাউনের আওতায় এনেছে স্থানীয় প্রশাসন৷

গবেষকরা মনে করছেন, এই জেলাগুলোতে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। চাপাইনবাবগঞ্জে সাত জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে তারা কেউ সম্প্রতি ভারতে ভ্রমণ করেননি৷

স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল বলেন, সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় আমরা সুপারিশ করেছি, মন্ত্রীপরিষদ বিভাগকে যেন এই জেলাগুলোতে কঠোর লকডাউন ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net