October 18, 2026, 4:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পিতার, পুত্র আহত

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পষ্টে ওল্টু মন্ডল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  আহত হয়েছে তার ছেলে আকাশ আলী (৮)। 

আজ সোমবার দুপুর ২ টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহীমপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ওল্টু মন্ডল একই গ্রামের মাঝের পাড়ায় মৃত দলু মন্ডলের ছেলে।  আহত আকাশ আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। 

 

নিহতের স্ত্রী ফাতেমা খাতুন জানান, আমাদের টিনের বাড়ি।  কদিন থেকে বৃষ্টি হওয়ায় বিদ্যুতের তার নষ্ট হয়ে পুরো বাড়িটি বিদ্যুতায়িত হয়।  দুপুরে মাঠের কাজ শেষে বাড়ি ফেরেন আমার স্বামী।  ঘরে উঠার সময় টিনের দরজায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।  এসময় ছেলে আকাশ ঘরে উঠলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।  পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাথে সাথেই মারা যায় ঘরে থাকা একটি ছাগল।  আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও কোন লাভ হয়নি।  পরে খবর দেয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও ডিফেন্সে।  

 

তিনি আরও জানান, আমার ছেলে আকাশ ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। 

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও ডিফেন্সের স্টেশন অফিসার শিমুল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক ওল্টু মন্ডলকে মৃত ঘোষনা করেন।  

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান ওল্টু মন্ডল। আহত শিশু আকাশের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net