August 24, 2026, 7:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

আজ ১ মে, মে দিবস

দৈনিক কুষ্টিয়া প্রতিবদেক//*
আজ ১ মে, মে দিবস। দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস বা শ্রম দিবস হিসেবেও পরিচিত। দিনটিতে পৃথিবী জুড়ে শ্রমিকদের অবদান এবং ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের কথা স্মরণ করা হয়ে থাকে।

ট্রেড ইউনিয়ন ও সমাজতান্ত্রিক গোষ্ঠীগুলি এই দিনটিকে শ্রমিকদের সমর্থনে পালন করে থাকে।

এই দিনের সঙ্গে য্ক্তু হয়ে রয়েছে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগোয় হে মার্কেটের ঘটনা। সেদিন শ্রমিকদের সমর্থনে শান্তি মিছিল হিংস্র চেহারা নেয়, যার জেরে ৪ জন সাধারণ মানুষ ও ৭ জন পুলিশ আধিকারিক মারা যান।

বিক্ষোভকারীরা শ্রমিকদের অধিকার লঙ্ঘন, কাজের সময় বৃদ্ধি, খারাপ ধরনের কাজের পরিবেশ, কম মজুরি ও শিশুশ্রমের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। এঁদের গ্রেফতার করা হয়, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, দেওয়া হয় মৃত্যুদণ্ডও, যাঁরা মারা গিয়েছিলেন, তাঁরা হে মার্কেট শহিদ হিসেবে পরিচিক। এই ঘটনা শ্রমিক আন্দোলনে ব্যাপক শক্তি জুগিয়েছিল বলেই মনে করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net