June 17, 2026, 8:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

করোনা// চনমনে ই-কমার্স

দৈনিক কুষ্টিয়া অর্থনীতি ডেস্ক//*/
করোনাভাইরাসের এই সংকটের ম্েযধ দেশে বেড়েছ ই-কমার্সে ডিজিটাল পেমেন্ট। এই পেমেন্টের হার আগে ছিল ৩০ থেকে ৪০ শতাংশ। বর্তমানে হার বেড়ে প্রায় দ্বিগুণ। তবে পরিমান নিয়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের কাছেও এ বিষয়ে পূর্ণাঙ্গ কোনও তথ্য নেই। চালু থাকা বেশিরভাগ প্রতিষ্ঠান ৭০-৮০ শতাংশ পেমেন্ট ডিজিটাল মাধ্যমে নিচ্ছে। কোনও কোনও প্রতিষ্ঠান শতভাগ পেমেন্ট নিচ্ছে ডিজিটাল মাধ্যমে। তাদের ভাষ্য, এতে নগদ টাকা নেওয়ার সময়ে যে ঝুঁকি থাকে, তা এড়ানো যায়। ডিজিটাল মাধ্যম হলো এমএফএস (মোবাইল ব্যাংকিং) সার্ভিস, ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড।

একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, তারা ক্রেতাদের নগদ টাকায় বিল পরিশোধের বিষয়ে নিরুৎসাহিত করছেন। কারণ, নগদ টাকা নিতে গেলে ক্রেতা ও ডেলিভারিম্যান দুই পক্ষই করোনাভাইরাসের ঝুঁকিতে পড়তে পারেন। ক্রেতা কার্ডের মাধ্যমে বিল পরিশোধে সমর্থ না হলে বিকাশ বা নগদ মাধ্যম ব্যবহার করে বিল পরিশোধে আহ্বান জানাচ্ছেন। তারা মনে করেন, নগদ টাকার লেনদেন থাকবেই। এত সহজে ক্রেতাদের ‘ক্যাশলেস’ করা যাবে না।

ডিজিটাল মাধ্যমে পেমেন্টের সংখ্যা বাড়ার পেছনে করোনাভাইরাস আতঙ্ক ছাড়াও আরেকটি কারণ রয়েছে। ব্যাংকগুলো বর্তমানে ই-কমার্স কেনাকাটায় ৫-১০ শতাংশ ছাড় দিচ্ছে। অনেক মোবাইল ব্যাংকিং সেবাও ছাড় দিচ্ছে। ফলে ঘরে বসে কেনাকাটায় ছাড় মিলছে। তিনি জানান, মীনাক্লিকের অর্ডার আগের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

দেশে একাধিক ই-কমার্সভিত্তিক কুরিয়ার সার্ভিস গড়ে উঠেছে। এরমধ্যে রয়েছে ই-কুরিয়ার বিডি, বিদ্যুৎ, পেপারফ্লাই। রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও ই-কমার্সের পণ্য পৌঁছে দিচ্ছে। তবে সেবা বন্ধ রেখেছে বিদ্যুৎ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net