August 25, 2026, 3:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

পাইকার সংকটে ৩৫ বিঘা পেয়ারা নিয়ে বিপাকে ঝিনাইদহের হুমায়ন কবির

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ//
৩৫ বিঘা পেয়ারা নিয়ে এবার মহা বিপাকে পড়েছেন ঝিনাইদহ সদর উপজেলার চাঁদপুর গ্রামের হুমায়নহুমায়ন কবির। কয়েক বছর ধরে ভালো ব্যবসা হলেও এবার পরিবহন সংকটে তিনি পেয়ারা বাজারজাতই করতে পারছেন না। পেয়ারা নষ্ট হচ্ছে গাছেই। জানা গেছে, হুমায়ন সহ জেলার বিভিন্ন স্থানে অনেক বাগান মালিক নিজেদের উৎপাদিত পেয়ারা নিয়ে বিপাকে পড়েছেন।
তিনি জানান বিগত সময়ে তিনি উৎপাদিত পেয়ারা ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরে কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে থাই পেয়ারা চাষ করে লাভবান হয়েছেন কয়েকশ বাগান মালিক। সারা বছরই এ ফলের চাহিদা থাকে।
বর্তমানে জেলার ছয় উপজেলায় ১ হাজার ৮ হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে। এসব বাগান থেকে পেয়ারা উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৯৬৫ টন।
হুমায়ন জানান করোনার কারণে জেলার বাইরে পেয়ারা পাঠাতে পারছেন না তিনি। পাইকাররা না আসায় বাগান থেকে পেয়ারা তোলা যাচ্ছে না। সে কারণে গাছেই পচে নষ্ট হচ্ছে পেয়ারা।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃপাংশ শেখর বিশ্বাস বলেন করোনা সংকটের মাঝে পেয়ারা বাজারজাত ও পরিবহনের জন্য আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করছি। যদি কোনো চাষী সমস্যায় পড়েন, তাহলে কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net