September 11, 2026, 6:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুত কর্মীদের উৎসাহ বোনাস

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া//

বিদ্যুত কর্মীদের জন্য উৎসাহ বোনাস এনেছে সরকার। আগামী সপ্তাহের মধ্যে এই বোনাসের অর্থ কর্মীরা পেয়ে যাবেন বলে জানা গেছে। প্রত্যেক বিদ্যুত বিরতণ কোম্পানির জন্য দুটি, সঞ্চালন কোম্পানির জন্য একটি এবং উৎপাদন কোম্পানির কর্মীদের জন্য একটি করে বোনাস ঘোষণা করা হয়েছে।
বিদ্যুত বিভাগের সকল প্রতিষ্ঠান কি পারফরমেন্স ইনডিকেটর (কেপিআই) করার পর থেকে এই বোনাস পেয়ে আসছে কর্মীরা। সরকার মনে করছে কেপিআই করাতে বিভিন্ন লক্ষ্য অর্জন করা সহজ হচ্ছে। যদিও এই বোনাস প্রতি বছর দেয়া হয় কিন্তু এরপরও করোনা পরিস্থিতি এবং উৎসবের আগে বাড়তি আয় হিসেবে বিবেচনা করছে কর্মীরা।

সাধারণত কোম্পানিগুলো আইনে চলার কারণে বোর্ডে খরচ অনুমোদন করতে হয়। বোর্ডে অনুমোদনের পরই কর্মীদের হিসেব নাম্বারে টাকা চলে যাবে। ২০১৯ এর ৩০ জুন একজন কর্মী যে মূল বেতন পেতেন সেই অর্থের সমান বোনাস পাবেন তারা। এখন সরকার যাদের যতটা আদেশ দিয়েছে তারা ততটাই বোনাস পাবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net