June 27, 2026, 3:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

দুই মাস পর ইতালিতে রোনালদো, থাকতে হবে ১৪ দিন কোয়ারেন্টাইনে

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক//

ক্রিস্টিয়ানো রোনালদো যখন জন্মস্থান পর্তুগালের মাদেইরার গিয়েছিলেন বেড়াতে যান জানতেন না এত লম্বা সময় থাকতে হবে সেখানে। ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করায় পর্তুগালেই থেকে যেতে হয় তাকে। প্রায় দুই মাস মাদেইরার থাকার পর সোমবার ইতালিতে ফিরেছেন পর্তুগিজ তারকা। অবশ্য এখনই জুভেন্টাসের অনুশীলনে ফেরা হচ্ছে না তার, থাকতে হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিনে।
ওদিকে গতকাল থেকে শুরু হয়েছে প্রাকটিস।

১৮ মে ইতালিয়ান ক্লাবগুলোর পুরোদমে অনুশীলনে ফেরার কথা। রোনালদোরও ওই সময়ই ‍তুরিনে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছিল ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো। কিন্তু অনেক অঞ্চল অনুশীলন মাঠ খোলার অনুমতি দেওয়ায় ইতালিয়ান সরকার ৪ মে থেকে ক্লাবগুলোকে নিজেদের কার্যক্রম চালানোর ঘোষণা দেয়। তখনই জুভেন্টাস তাদের বিদেশি খেলোয়াড়, যারা ইতালিতে ছিলেন না, তাদের ফিরে আসার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী প্রায় দুই মাস পর তুরিনে ফিরেছেন রোনালদো।

লম্বা সময় পর্তুগালে ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গার। তাই ইতালিতে ফিরলেও অনুশীলনে এখনই যোগ দেওয়া হচ্ছে না তার। স্বেচ্ছায় ১৪ দিন আলাদা থাকতে হবে রোনালদোকে। তিনি তুরিন ছাড়ার পর জুভেন্টাসের বেশ কয়েকজন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

শঙ্কা আরও বেশি জন্মেছে বুন্দেসলিগার অনুশীলনের দৃশ্যপটে। জার্মান লিগের দলগুলো অনুশীলন শুরু করার পর নতুন করে করোনাভাইরাস থাবা মেরেছে। এফসি কোলনের তিন জনের করোনা আক্রান্ত হওয়ার পর জার্মান ফুটবলে আরও ১০ জনের পজিটিভ ধরা পড়েছে। এই অবস্থায় বুন্দেসলিগার ভবিষ্যৎ নিয়ে জন্মেছে সংশয়। তাই ইতালিয়ান ক্লাবগুলো অনুশীলনের অনুমতি পেলেও তাদের মাঠের লড়াইয়ে ফেরার বিষয়টি এখনও অনিশ্চিত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net