June 24, 2026, 1:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী

বাংলাদেশকে ৩০ হাজার করোনা টেস্ট কিট দিলো ভারত

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//
করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে ৩০ হাজার ‘আরটি-পিসিআর’ টেস্ট কিট দিয়েছে ভারত।
বুধবার (৬ মে) ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে টেস্টকিটগুলো হস্তান্তর করেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশন তার ফেসবুক পেজে বাংলাদেশকে টেস্টকিট হস্তান্তরের ছবি ও তথ্য প্রকাশ করে লিখেছে, ‘দুঃসময়ে পাশে থাকি, বন্ধু বলে যখন ডাকি’। করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ভারতের জরুরি সহায়তার এটি তৃতীয় চালান।
এদিকে করোনা মোকাবিলায় ভারতের সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
প্রসঙ্গত, এর আগে ভারত গত ২৬ এপ্রিল বাংলাদেশকে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস দিয়েছে। তারও আগে গত ২৫ মার্চ ভারত বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার সমন্বিত জরুরি চিকিৎসা সহয়তার প্রথম চালান হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net