April 21, 2026, 6:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

আরও ৭ মৃত্যু, আরও ৭০৯ জন শনাক্ত

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//
করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হওয়ায় প্রাণঘাতী এই ভাইরাসে দেশে মোট মৃত্যু ২০০ ছাড়িয়েছে। চব্বিশ ঘণ্টায় এ আরও ৭০৯ জন শনাক্ত হওয়ায় আক্রান্ত ছাড়িয়েছে ১৩ হাজার। এটি গত ২৪ ঘন্টার হিসেব।
করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার দুপুরে সবশেষ হালনাগাদ তথ্যে এটা জানা যায়।
সাতশো ছাড়ানো নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৩,১৩৪ জনে। এর মধ্যে চব্বিশ ঘণ্টায় ১৯১জনসহ মোট আরোগ্য লাভ করেছেন ২,১০১ জন।
একদিনে মৃত সাতজনের মধ্যে পুরুষ পাঁচজন, নারী দুজন। বয়সের দিক থেকে ৯০ বছরের ওপরে একজন, ৭১-৮০ বছরের মধ্যে দুজন, ৬১-৭০ বছরের মধ্যে আছেন দুজন এবং ৫১-৬০ বছরের কোটায় আছেন দুজন।
চব্বিশ ঘণ্টায় দেশের ৩৫টি ল্যাব থেকে মোট নমুনা সংগ্রহ করা হয় ৫,৭০৭টি; নমুনা পরীক্ষা করা হয় ৫,৯৪১টি। তাতে করোনা ধরা পড়ে ৭০৯ জনের মধ্যে, যা আগের তিন থেকে তিনজন বেশি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই। আর আক্রান্ত ৩৮ লাখ ৭৫ হাজার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net