August 25, 2026, 4:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

স্থল নয় রেলপথে বাংলাদেশে বাণিজ্য চালু করতে রাজি হয়েছে পশ্চিমবঙ্গ সরকার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
চলমান অনিয়ন্ত্রিত করোনা পরিস্থিতিতে স্থল নয় রেলপথে বাংলাদেশে বাণিজ্য চালু করতে রাজি হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশের পর বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সাফ জানিয়ে দিয়েছে মমতার সরকার।
গত বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লেখে অবিলম্বে সীমান্ত বাণিজ্য চালুর নির্দেশ দিয়েছিলেন। এর জের ধরে বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক কর্তারা বৈঠকে বসেন। বৈঠকে বাংলাদেশ, ভুটান ও নেপালের সঙ্গে স্থল সীমান্ত দিয়ে বাণিজ্য এখন চালু করতে তাদের আপত্তির কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ট্রেন পথে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য শুরু করতে রাজ্য সরকারের আপত্তি নেই বলে জানানো হয়েছে।
কিছুদিন আগেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ট্রেন যোগে বাণিজ্য চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এ ব্যাপারে এক দফা আলোচনাও হয়েছে দুই দেশের সরকারের সংশ্লিষ্টদের মধ্যে।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গেদে-দর্শনা সীমান্ত দিয়ে ট্রেন যোগে পণ্য আমদানি ও রপ্তানীতে তারা রাজি। তবে বাংলাদেশের কোনও চালক এপাড়ে আসতে পারবেন না বলে জানানো হয়েছে। ভারতের ইঞ্জিন গিয়ে বাংলাদেশের পণ্যবাহী ট্রেন এপারে নিয়ে আসবে। তেমনি এপারের ট্রেন ওপারে যাওয়ার পর বাংলাদেশের চালক ও ইঞ্জিন তা গন্তব্যে নিয়ে যাবেন। এদিকে বুধবার ভারতে আটকা ৭২ জন বাংলাদেশিকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহে দুদিন বাণিজ্য শুরুর পর তা করোনা সংক্রমণের আশঙ্কায় স্থানীয় মানুষ ও শ্রমিকদের আন্দোলনে বন্ধ হয়ে গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net