August 24, 2026, 5:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

ধারনার চে’ দ্রুত বাড়ছে সমুদ্রপৃষ্ট/ নতুন জরিপ

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//
যেমনটা ধারণা করা হয়েছিল তার চেয়েও দ্রুত গতিতে বেড়ে চলেছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। একশোরও বেশি বিশেষজ্ঞের করা এক জরিপে উঠে এসেছে এই চিত্র। বৈশ্বিক উষ্ণতার ফলে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ গলার হার বেড়ে যাওয়ায়, বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
আগের আশঙ্কা ছিল, জলবায়ু পরিবর্তনের ফলে এই শতাব্দীতেই সাগরের পানির উচ্চতা এক মিটার পর্যন্ত বাড়তে পারে। কিন্তু নতুন গবেষণায় ধারণা করা হচ্ছে- পানির উচ্চতা দুই মিটার পর্যন্ত বাড়তে পারে। ফলে এই শতাব্দীর শেষ নাগান সমুদ্রের পানির উচ্চতা ৫২ থেকে ৯৮ সেন্টিমিটার পর্যন্ত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে উপকূলীয় অঞ্চলগুলো পানিতে তলিয়ে যাবে। গৃহহীন হতে পারে বিভিন্ন দেশের কয়েক কোটি মানুষ। কার্বন নিঃসরণ বৃদ্ধি ও বন উজাড়ের কারণে এমন বিপর্যয়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং জলবায়ু সংক্রান্ত নতুন জানাশোনার ভিত্তিতে বিজ্ঞানীরা বলেছেন, জাতিসংঘের ধারণার চেয়ে আগেই উপকূলীয় শহরগুলো রক্ষার প্রস্তুতি নেওয়া উচিত।
কোটি কোটি মানুষের বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ এখুনই দরকার।
কার্বণ নিঃসরণ কমানো না গেলে এই শতাব্দীর শেষে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটারেরও বেশি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ২৩০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা পাঁচ মিটার পর্যন্ত বাড়বে বলে সতর্ক করেছেন তারা। ক্লাইমেট অ্যান্ড অ্যাটমোসফেরিক জার্নালে প্রকাশিত এক জরিপের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় প্যানেলের (আইপিসিসি) মূলত বিভিন্ন বৈজ্ঞানিক ওয়ার্কিং গ্রুপের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করে থাকে। আইপিসিসি’র ধারণা কার্বণ নিঃসরণের বর্তমান গতি চলতে থাকলে ২১০০ সাল নাগাদ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক দশমিক এক মিটার পর্যন্ত বাড়তে পারে।
তবে নতুন প্রকাশিত জরিপে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আরও বেশি বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই জরিপটি পরিচালনা করেছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এতে সহায়তা দিয়েছেন সারা বিশ্বের সাতটি গবেষণা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যায় এবং জার্মানির পোটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চ।
নতুন প্রকাশিত গবেষণা জরিপে বলা হয়েছে, কার্বণ নিঃসরণ বাড়তে থাকা আর বিশ্বের তাপমাত্রা প্রাক শিল্প যুগ থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে থাকলে ২১০০ সাল নাগাদ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আজকের থেকে আরও ছয়শো সেন্টিমিটার থেকে এক দশমিক তিন মিটার পর্যন্ত বাড়তে পারে। এতে উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষের বাসস্থান ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মানবজাতি যদি তাপমাত্রার বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে পারে তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে মাত্র পাঁচশো সেন্টিমিটার। যা মোকাবিলা করা অনেক বেশি সহজ হবে।
জার্মানির পোটসড্যাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চেরস গবেষক ও জরিপটির অন্যতম লেখক স্টিফান র‍্যামসটর্ফ বলেন, ‘সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় বহু উপকূলীয় শহরের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। যেমন মিয়ামী, নিউ ইয়র্ক, আলেক্সান্দ্রিয়া, ভেনিস, ব্যাংকক-এগুলো কেবলমাত্র উদাহরণ। এর মধ্যে অনেকগুলোর রক্ষা করতে না পারায় শেষ পর্যন্ত বসবাস বাদ দিতে হতে
পারে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net