April 18, 2026, 8:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব

দেশে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ‘৯২৯’ জন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দেশের বিভিন্ন স্থানে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু ঘটেছে ৯২৯ জনের। এরা করোনা আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও তাদের মধ্যে উপসর্গ ছিল, এমন বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগের বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) টিম।
দেশের কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের তথ্য সংগ্রহ করে মূলত এই সংখ্যার কথা বলা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী কভিড-১৯ রোগে দেশে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৫০।
বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া জেনোসাইড নিয়ে গবেষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় এই সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগ। দক্ষিণ এশিয়ায় এই ধরনের প্রতিষ্ঠান আর নেই। ইউএনডিপি ফান্ডের অধীনে এই বিভাগের গবেষণায় সাহায্য করে থাকে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) টিম।
সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের করোনা সংক্রান্ত এই প্রতিবেদনে বলা হয়েছে, উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ২১০ জন ঢাকা বিভাগের, ১৬৭ জন চট্টগ্রাম বিভাগের, ১১০ জন খুলনা বিভাগের, ৮৭ জন রাজশাহী বিভাগের, ৮৪ জন বরিশাল বিভাগের, ৬৬ জন সিলেট বিভাগের এবং ৬৫ জন রংপুর বিভাগের বাসিন্দা।
মঙ্গলবার পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী, ৮ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫০ জনের মৃত্যু হয়েছে। ১২ মে পর্যন্ত মোট ১৬ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তি হিসেবে শনাক্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net