August 24, 2026, 9:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

মেহেরপুরে পত্রিকা প্রকাশক ও দুই সাংবাদিকের নামে ডিজিটাল আইনে মামলা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
মেহেরপুরের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রকাশক, সম্পাদকসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
পত্রিকাটির নাম দৈনিক মেহেরপুর প্রতিদিন।
মামলার সাংবাদিকরা হলেন প্রকাশক এ এস এম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিন। এদের মধ্যে ইয়াদুল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালের কন্ঠ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
বুধবার (১৩ মে) সন্ধ্যার পর মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় এই মামলা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, মেহেরপুরের স্থানীয় পত্রিকা দৈনিক মেহেরপুর প্রতিদিন-এর নামে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহাবুল ইসলাম জানান, মামলাটির তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১১ মে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় গাংনীর সাবেক এমপি মকবুলের বিরুদ্ধে একটি বাড়ি ২৬ বছর দখল রাখার অভিযোগ এনে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের জের ধরেই ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করা হয়েছে।
মামলার এক নম্বর আসামি পত্রিকাটির সম্পাদক ইয়াদুল মোমিন জানান, মামলার বিষয়টি তিনি শুনেছেন। প্রকাশিত সংবাদের স্বপক্ষের সব তথ্য উপাত্ত তার কাছে রয়েছে। মামলাটি আইনগতভাবেই মোকাবিলা করা হবে।
এদিকে এই পত্রিকার প্রকাশক ও রাজনীতিবীদ এএসএম ইমন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির (লিয়াকত-বাবু) সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net