October 23, 2026, 11:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ

কুষ্টিয়ায় নতুন দু’জন করোনা শনাক্ত/ এখনও সময় আছে সর্তক হবার—জেলা প্রশাসক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
টানা তিন দিন পর কুষ্টিয়ায় নতুন করে দুজন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে জেলা সদরে একজন, অপরজন দৌলতপুরে। গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া পিসিআরে ৬০টি নমুনা পরীক্ষা করা হয়।
জেলা স্বাস্থ্যবভিাগ জানায় কুষ্টিয়ায় প্রথম করোনা শানক্ত হয় ২৩ র্মাচ। সেই থেকে অদ্যাবধি মোট ২২ জন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৬ জনই সুস্থ হয়ে উঠেছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে ৫৮ টিতে নেগেটিভ আসে। দুটিতে আসে পজিটিভ।
নতুন সনাক্ত দু’জন রোগীর একজন দৌলতপুর উপজেলার ফিলিপনগর এর বাসিন্দা। বয়স ৩৬। অপরজন কুষ্টিয়া শহরতলীর জুগিয়ার বাসিন্দা। তার বয়স ৩৩। আক্রান্ত দুজনই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় অদ্যাবধি ২৪ জন কোভিড রোগী সনাক্ত হল। এর মধ্যে ৬ জন কুষ্টিয়া আসেন বাইরে থেকে রোগ বহন করে।
সবচে’ বেশী করোরা শনাক্ত হলো দৌলতপুর উপজেলাং। দশ জন। এর পরেই রয়েছে কুমারখালী উপজেলা। এ উপজেলায় এখন পর্যন্ত করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছে পাঁচজন। মিরপুর উপজেলায় চারজন আর সদর উপজেলা এবং ভেড়ামারা উপজেলায় দুইজন করে।
জেলা সিভিল সার্জন অফিসের হিসেব মতে, এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১৮ জন রোগী।
কুষ্টিয়া মেডিকেল কলেজের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মুসা কবির করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন আবারও জেলাবাসীকে সর্তক জীবন যাপনের পরামর্শ দেন। তিনি বলেন মানুষকেই নিজেদের বাঁচবার তাগিদে নিয়ম মানতে হবে। তিনি বলেন এখনও সময় আছে সর্তক হবার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net