April 21, 2026, 6:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

করোনা/ ২৪ ঘণ্টায় ১৫ মৃত্যু, শনাক্ত ২০২৯

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৯ জন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এ ত্যথ জানানো হয়।
দেশের ৪৯টি ল্যাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ২৬৭টি। পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩১০টি। গত ২৪ ঘণ্টা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৯ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪০ হাজার ৩২১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৭৯ শতাংশ। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫শ জন। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।
মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ১১ জন এবং নারী চারজন। বিভাগ বিশ্লেষণে ঢাকায় সাতজন এবং চট্টগ্রাম বিভাগে আটজন। বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। মোট ১৫ জন মৃত্যুবরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net