September 8, 2026, 2:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

?

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় আলিফ হোসেন (৭) নামে শিশু নিহত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ হোসেন চিৎলা নতুন পাড়া গ্রামের জিয়ার আলির ছেলে ও চিৎলা দারুল আরকাম নুরানী মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় আলিফ হোসেন। এসময় দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের চিৎলার মোড়ে রাস্তা পার হতে গেলে কার্পাসডাঙ্গাগামী দ্রুত গতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আলিফ। পরে ইজিবাইকটি আটক করে থানায় নেয় পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ঘটনার পর চালক পালিয়ে গেছে। নিহত আলিফের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net