September 10, 2026, 7:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও ‘অপরাধ পর্যালোচনা সভা’

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা ও ২০২০ সালের ডিসেম্বর মাসের মাসিক ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার) জেলার প্রতিটি বিট অফিসারকে নিজ নিজ বিটে যথাযথভাবে হাজির থেকে বিট পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করার জন্য নির্দেশ প্রদান করেন। প্রত্যেক পুলিশ সদস্যদের ড্রেস রুল মেনে চলার প্রতি নির্দেশনা প্রদানসহ সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেওয়া এবং পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার জন্য সকল পুলিশ সদস্যদেকে নির্দেশ প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফরহাদ হোসেন খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার, (কুষ্টিয়া সদর সার্কেল)মোঃ আতিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ আজমল হোসেনসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net