September 21, 2026, 5:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে

নারীরা কাজী হতে না পারা, ফুলকোর্টে পর্যালোচনার দাবি ইনুর

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মুসলিম নিকাহ রেজিস্ট্রার হিসেবে নারীদের নিয়োগের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছে জাসদ। দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক যৌথ বিবৃতিতে আপিল বিভাগের ফুলকোর্ট গঠন করে হাইকোর্টের সংবিধানবিরোধী এই রায় পর্যালোচনা করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জাসদের দুই শীর্ষ নেতা এই আহ্বান জানান।
নারীদের মুসলিম নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের বিষয়ে হাইকোর্টের রায়ে বিস্ময় প্রকাশ করেছেন ইনু ও শিরীন। তারা বলেন, ‘হাইকোর্টের রায় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রাষ্ট্র লৈঙ্গিক কারণে পুরুষ ও নারীর মধ্যে কোনও বৈষম্য করতে পারে না।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net