September 22, 2026, 12:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিখোঁজের ১০দিন পর বালুর নিচে ট্রলি চালকের লাশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, মিরপুর/
কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর জাহাবুল (২২) নামে এক ট্রলি চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর তালবাড়িয়া বালুর ঘাটে বালু চাপা দেয়া ছিল তার লাশ। জাহাবুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের শাকদহচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তালবাড়ীয়ার ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের বালির গাদাতে স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং ট্রলি চালাতেন তিনি।
জানা যায়, জাহাবুল গত ১৯ জানুয়ারি ট্রলি নিয়ে সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে জসিমের ইট ভাটায় মাটি কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে যাওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তাঁর ভাই মাহাবুল ইসলাম গত ২৪ জানুয়ারি মিরপুর থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-৯৭০।
মরিপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকাল আনুমানিক ৯ টার সময় তালবাড়ীয়া পুরাতন বালিঘাট চত্বরের বালির গাদির উপর থেকে পচাঁ গন্ধ পান শ্রমকিরা। এরপর অজ্ঞাত একজনের লাশ বালি চাপা অবস্থায় পড়ে থাকতে দখেনে। পরে খবর পেয়ে পুলশি এসে লাশ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net