November 10, 2026, 5:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয় কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ গ্রাম আছে, গ্রাম পুলিশও আছে; এবার গ্রামে পুলিশিং প্রতিষ্ঠিত হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ট্রলির চাপায় শিশু নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে বালু বাহী অবৈধ ট্রলির চাপায় মো. আবির (৮) নামে এক শিশু নিহত হয়েছে। ৩ মে দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার চাবনাই নারানপুর গাইনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের মিল্টনের ছেলে।

শিশু আবির নানা নকিম উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়দের বরাত দিয়ে, দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, উপজেলার চাবনাই নারানপুর গাইনপাড়ায় রাস্তার ওপর খেলা করছিল শিশুটি। ওই সময় স্যালো ইঞ্জিন চালিত অবৈধ স্ট্রিয়ারিং ট্রলি শিশু আবিরকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। তবে, ট্রলি ও ট্রলির চালককে আটক করতে পারেনি তারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net