August 25, 2026, 11:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফেরী ঘাটে বিজিবি মোতায়েন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক //

ঈদ‌কে সাম‌নে রে‌খে ঢাকা ছাড়‌ছে মানুষ। ব্যক্তিগত গা‌ড়ি, খোলা ট্রাক, বা‌স যেভাবে পারছে বা‌ড়ি ফির‌ছে মানুষ। এদিকে সকাল সাড়ে ৭টা থেকে আবারো বন্ধ হয়ে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরী চলাচল। এর ফলে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছেন অনেক মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে।

এর আগে শনিবার (৮ মে) সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক থাকে। এসময় ঘাটে আটকাপড়া জরুরী মালামাল বোঝাই যানবাহন পারাপার করা হয়। ভোর সাড়ে ৬টায় পাটুরিয়া ঘাটে দেখা যায়, ছোট-বড় ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে আসা যাত্রীরা বিনাবাধায় ফেরিতে পার হচ্ছেন। তবে সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে আগত কয়েক `শ যাত্রী চরম বিপাকে পড়েন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, নৌমন্ত্রণালয়ের নির্দেশে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র একটি ছোট ফেরী দিয়ে লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা এদিকে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে দেশের সবগুলো ফেরিঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দফতরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান তথ্যটি নিশ্চিত করেন

এর আগে সরকারি নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস সংক্রমণ রোধে শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া দৌলতদিয়া, শিমুলিয়া-বাংলাবাজারসহ সকল ফেরীঘাটে দিনের বেলায় সব ধরনের ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়। শুধুমাত্র রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরী চলাচল করতে পারবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net