July 29, 2026, 5:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ইউএনওকে এমপির ফুলেল শুভেচ্ছা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ বিশ্লেষণ কি বলে ! বাংলাদেশে পণ্যের দাম/‘রকেটস অ্যান্ড ফেদারস’ অর্থনীতির অদৃশ্য ফাঁদ ছয় বছরে মাত্র ২ শতাংশ অগ্রগতি, বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়েও অনিশ্চয়তায় ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব

এতিম ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন কাতার চ্যারিটি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুমারখালীতে হাজী কিয়ামত বিশ্বাস ও গেদিরন নেছা বালিকা এতিমখানার ২শ পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান।
আজ সোমবার সকালে কুষ্টিয়ার কুমারখালী খয়েরচারা মাঠপাড়ায় হাজী কিয়ামত বিশ্বাস ও গেদিরন নেছা বালিকা এতিমখানা চত্বরে ৩শ জন দুস্থ্য পরিবারের মাঝে কাতার চ্যারিটি’র সহযোগিতায় ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ খাদ্য সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন- দাতা সংস্থা কাতার চ্যারিটি’র কর্মকর্তাগণসহ সদকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, হাজী কিয়ামত আলী -গেদুরন নেছা এতিম বালিকা শিশু পরিবারের সদস্য জিললুর রহমান মধু ও আশরাাফুল আলম (হিরু) দীপু মালিক,এম এন স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মজিবর রহমান হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক, বুলবুল টেক্সটাইলের পরিচালক আাব্দুর রফিক, কাউন্সিলর মিজানুর রহমান মিলন, কুমারখালী সরকারী কলেজের প্রভাষক বাবু প্রমূখ।
কাতার চ্যারিটি’র ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে এতিম শিক্ষার্থীদের পরিবার ও দুস্থ পরিবারের সদস্যদের চোখে মুখে খুশির ছাপ অনেকটাই ফুটে উঠতে দেখা যায়। করোনাকালীন এমন সময়ে এই উপহার সামগ্রী পেয়ে এসব এতিম শিশু ও দুস্থ পরিবারের মাঝে ঈদের আনন্দ অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন উপহার পাওয়া এতিম শিক্ষার্থীদের পরিবার ও দুস্থ পরিবারের সদস্যরা।
উপস্থিত এতিম শিক্ষার্থী পরিবারের প্রত্যেক সদস্যকে ১০ কেজি চাউল, ১ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, আলুসহ ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও হাজী কিয়ামত বিশ্বাস ও গেদিরন নেছা পরিবারের পক্ষে ১ লক্ষ টাকার প্রত্যেক পরিবারের জন্য ১ টি নতুন শাড়ি ঈদ উপলক্ষে উপহার দেওয়া হয়।
সহযোগী সংগঠন লোকাল এনজিও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস ও কাতার চ্যারিটি’র অর্থায়নে হাজী কিয়ামত বিশ্বাস ও গেদিরন নেছা বালিকা এতিমখানার এতিম শিক্ষার্থীর ভরণ-পোষণসহ সকল দায়-দায়িত্ব নিয়ে পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net