November 1, 2026, 7:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি

বাবার উপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
দরিদ্র পিতা ঈদে বেশি দামে নতুন জামা কিনে দিতে অপারগতা প্রকাশ করায় অভিমান করে আত্মহত্যা করেছে এক কিশোরী । (১২) মে বুধবার দুপুরে কুমারখালী নাওখীতে এ ঘটনা ঘটে।
জানাগেছে, কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাওণী গ্রামের আব্দুল রশিদের স্কুল পড়ুয়া মেয়ে রত্না খাতুন (১৬) তার পিতার কাছে ঈদ উপলক্ষে ৫ হাজার টাকা দাবি করে । দরিদ্র রশিদ, মেয়ের এই বায়না অপারগতা প্রকাশ করলে পিতার উপর অভিমান করে রত্না ঘরে রডের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহতের ভাই সেলিম বলেন, আমার বোন ঈদের কেনাকাটা করতে ৫ হাজার টাকা দাবি করে। সেই টাকা না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বাড়ির লোকজন এসে দরজা ভেঙে রত্না র’ দেহ নামিয়ে অচেতন অবস্থায় তাকে স্থানীয়রা, কুমারখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রত্না উপজেলার আতিয়ার রহমান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ মযনাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net