November 16, 2026, 3:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, ৬০ জনই নারী, দর ও শৈলকুপা শীর্ষে

ইবি কর্মকর্তা কেরামতের মৃত্যু/ উপাচার্য, ট্রেজারারসহ বিভিন্ন মহলের শোক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন সেলের সহকারী রেজিস্ট্রার শাহানুর আলম (কেরামত) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, কেরামত ঝিনাইদহের নিজ বাসাতে ছিলেন। রাত ১০ টার দিকে রাতের খাবার শেষ করে সোফায় বসে ছিলেন। এসময় তিনি আকস্মিকভাবে বুকে ব্যাথা অনুভব করেন। গ্যাসের উপসর্গ মনে করে তিনি ট্যাবলেট গ্রহন করেন। ব্যাথা না কমায় তিনি কয়েক জায়গায় ফোন করেন। একজন চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি রাত ১১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কেরামত ইসলামী বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন। বিএনপি জোট সরকারের আমলে এই পদে থাকাকালীন তিনি বারবার ছাত্রদল-শিবিরের হাতে নির্যাতিত হন।
এদিকে কেরামতের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
পৃথক শোক-বার্তায় সহকারী রেজিস্ট্রার মোঃ শাহানুর আলমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া শোক জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান সহকারী রেজিস্ট্রার মোঃ শাহানুর আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এছাড়া শোক প্রকাশ করেছে বিশ^বিদ্যালয় কর্মকর্তা সমিতি, বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net