May 4, 2026, 2:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত-বাংলাদেশের কৃষিপণ্য প্রবাহ/পরিসংখ্যান ও নীতির মধ্যে অদৃশ্য ব্যবধান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান

ইফা’র উদ্যোগে ঝিনাইদহে মাদরাসার শিক্ষকদের মাঝে অনুদানের চেক বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ঝিনাইদহে ২০ মে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে এককালীন ঝিনাইদহ জেলার ১২ টি দারুল আরকাম এবতেদায়ী মাদরাসার ২৪ জন শিক্ষকের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ খিনাইদহ জেলার সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুহাম্মাদুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা আবুবকর ছিদ্দীক।
অনুদান হিসেবে প্রত্যেককে ২৫,০০০/- টাকা করে সর্বমোট ৬,০০,০০০/- টাকা ব্যাংকে তাদের স্ব স্ব হিসাবে করার জমা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক আব্দুল হামিদ খান।
প্রধান অতিথি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী করোনাকালে দেশের সীমিত সম্পদ থেকে প্রতিটি সেক্টরের বিভিন্ন শ্রেণি ও পেশায় জড়িত ব্যক্তিদেরকে আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন। এই অনুদান থেকে এবার কেউ বাদ যাচ্ছে না।
মাননীয় প্রধাণমন্ত্রীর দূরদৃষ্টির কারণে বিশাল জনপদের মানুষের মধ্যে এই কাজ করা সম্ভব হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net