October 18, 2026, 12:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৬টি পরিবারের স্বপ্ন

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে ৬টি পরিবারের ১০ টি ঘর।  পুড়ে গেছে দুইটি গরু, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ৪০ মন ধানসহ ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। 

আজ শনিবার বিকেলে সদর উপজেলার মাছেরদাইড় গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। 

 

গ্রামের লোকজন জানান, বিকেলে গ্রামের শুকুর আলীর ছেলে ইছান আলীর বাড়ির রান্না ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তার বসত ঘরে। এতে  তার ঘরে থাকা ভূট্টা বিক্রির নগদ ৫০ হাজার টাকাসহ সবকিছু পুড়ে যায়। তার ঘর থেকে পার্শ্ববর্তী কৃষক তাইজেল ইসলামের বাড়িতে আগুন লাগে। পর্যায়ক্রমে আগুন ছড়িয়ে পড়ে তার ছেলে রুবেল হোসেন, প্রতিবেশী বাবুর আলী, জানারুল ইসলাম ও জুলহাস হোসেনের বাড়িতে। প্রতিবেশীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয় বাড়ির মালিকরা। পরে খবর দেয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট। দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় তারা। ততক্ষণে পুড়ে গেছে ওই দিনমজুরগুলোর স্বপ্ন।

 

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক তাইজেল ইসলাম জানান, আলমসাধু কিনার জন্যি ঘরে গরু বেচি নগত ১ লাখ ১০ হাজার টেকা রেকিছিলাম। টেকাগুলু সব পুড়ি গিচে। ঘরে ৪০ মন ধান, চাল,  ভূ্ট্টাসহ খাবার জিনিস ছিলু।  পুড়ি সব শেষ। এখক পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।

দিনমজুর জুলহাস হোসেন জানান,  গুয়ালি আমার দুটু গরু ছিলু। সেই গরু দুটুও পুড়ি গিচে। একন পুড়া গরু আর বিক্রি হবে না। 

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জুয়েল রানা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমাদের দুইটা ইউনিট। সেখানে প্রায়  দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মূলত দিনমজুর ইছানের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। সব মিলিয়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net