November 23, 2026, 8:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী,

খোকসা পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে আগুন!

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক /

অল্পের জন্য রক্ষা পেল কুষ্টিয়ার খোকসা পল্লী বিদ্যুৎ  সাব-স্টেশনের মূল ট্রান্সফর্মার। মঙ্গলবার (২৫শে মে ) ভোর ৫ টার সময় সাবস্টেশনের মুল ট্রান্সফর্মার কেবলে সংযোগ আলগা হয়ে আগুনের সূত্রপাত হয়।

খোকসা পল্লী বিদ্যুতের সাব স্টেশনে দায়িত্বে থাকা এজিএম ওমর আলী জানান মূল ট্রান্সফর্মার কেবল এল স্কড থাকার কারণে আগুনের সূত্রপাত হয় এতে ট্রান্সফর্মার সার্ভিস কেবল টি পুড়ে যায়। খোকসা ফায়ার সার্ভিসের সংবাদ গেলে তাৎক্ষণিক তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার এক ঘন্টা পর সাব-স্টেশনের তিনটা ফিডারের ক্যাবলের লাইন সংযোগ করতে পারলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি আরো তিন টা লাইনের সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে বিকল্প ব্যাবস্থায় লাইন চালু করার চেষ্টা চলছে বলে জানা যায়।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, সাব স্টেশনে আগুনের সংবাদে আমরা দ্রুত ঘটনাস্থলে যেয়ে আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।তিনি আরো বলেন অল্পের জন্য রক্ষা পেল সাব স্টেশনে মূল ট্রান্সফর্মা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net